ফের এক হচ্ছেন তাহসান-মিথিলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৮ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভক্তদের কাছে তাহসান-মিথিলা ছিল একটি আবেগের নাম। দুজনের বিচ্ছেদ বুক ভেঙে দিয়েছিল তাদের। তাদের এক ছাদের নিচে চেয়ে সামাজিক মাধ্যমে ইভেন্টও খোলা হয়েছিল। আজও অনেকে আফসোস করেন অভিনেত্রী ও গায়কের বিচ্ছেদ নিয়ে। মন ভালো করা খবর হলো ফের এক হচ্ছেন তাহসান মিথিলা।
তবে বাস্তব জীবনে এক হচ্ছেন না তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। একটি ওয়েব সিরিজে এক সঙ্গে দেখা যাবে তাদের। ‘বাজি’ নামের সাত পর্বের এই সিরিজটি নির্মাণ করছেন আরিফুর রহমান।
এদিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটি রেখেছেন নির্মাতা। অভিনয়শিল্পীরাও সংবাদমাধ্যমের কাছে খোলেননি মুখ। শিগগিরই বিস্তারিত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন শুধু।
তবে জানা গেছে, এরইমধ্যে সিরিজটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এতে তাহসানকে দেখা যাবে ক্রিকেটারের চরিত্রে। মিথিলা থাকবেন সাংবাদিক হিসেবে। প্রথম ধাপের শুটিং হয়ে গেছে। একটি চার তারকা মানের হোটেলে মাস দুয়েক আগে এই শুটিং হয়।
তাহসান-মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন বেশ ক’জন তারকা অভিনয়শিল্পী। এটি নির্মিত হচ্ছে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য। মুক্তি পেতে পারে এ বছরই।
২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান মিথিলা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি। মাঝে একটি ই-কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন। এবার বাঁধা পড়ছেন এক ফ্রেমে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








