ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ফের কটাক্ষের শিকার শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলকাতায় জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর কাছে কটাক্ষ, বিদ্রুপ, সমালোচনা- এসব শব্দ নিত্যদিনের বিষয়। প্রায়ই অভিনেত্রীকে পড়তে হয় কটাক্ষের মুখে। পর্দায় উপস্থিতি থেকে শুরু করে ব্যক্তি জীবন, শ্রাবন্তী বরাবরই আকর্ষনের কেন্দ্রবিন্দু নেটিজেনদের কাছে। গত কয়েক বছর ধরে নেটিজেনরা যেভাবে প্রকাশ্যে শ্রাবন্তীকে কটাক্ষ করেছেন, তা অভিনেত্রীর কাছে গায়ে সয়ে যাবার মতো বিষয় হয়ে গেছে।
সম্প্রতি আরো একবার কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। আর সেটিও শাড়ি পরে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে হারিয়ানভি ‘ঠুমক ঠুমক’ গানের সুর। সেই গানের তালে পা মেলাচ্ছেন সাধারণ মানুষ থেকে বিখ্যাত তারকারা। ব্যতিক্রম নন শ্রাবন্তীও।
গাঢ় রঙের সি-থ্রু (স্বচ্ছ) শাড়ি পরে সেই গানের তালেই নেচেছেন শ্রাবন্তী এবং সেই ভিডিওটি তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। এরপরই সেই ভিডিওকে কেন্দ্র করে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়েছেন শ্রাবন্তী।

শ্রাবন্তীর ভিডিওতে একের পর এক বিদ্রুপমুলক মন্তব্য দেখা গেছে। কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে একটা ছোট হাতির বাচ্চা লাফাচ্ছে যেন।’ কেউ লিখেছেন, ‘বুড়ো বয়সে আর কতো!’