ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১:৪৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ফের করোনায় আক্রান্ত সোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা থেকে সেরে ওঠার দু’মাস পর আবারও আক্রান্ত হয়েছেন ভারতের বিরোধীদল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যোগাযোগবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাজনীতক ও এমপি জয়রাম রামেশ।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, সোনিয়া গান্ধী বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং সব ধরনের প্রোটোকল মেনে তিনি আইসোলেশনে থাকবেন।

টুইটে জয়রাম বলেন, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী পরীক্ষায় আজ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সরকারের প্রোটোকল অনুযায়ী তিনি আইসোলেশনে থাকবেন।

কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টেও এক টুইটে বলা হয়েছে, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

এর আগে, গত জুনে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের নেত্রী। সেই সময় মানি লন্ডারিংয়ের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে হাজির হতে পারেননি তিনি। পরে তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।