ফের চালের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
জ্বালানি তেল ও ভোজ্য তেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাজারে চালের দাম। এক সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে।
পাইকারি বাজারে নাজিরশাইল গত সপ্তাহে ৫৮ থেকে ৬৫ টাকা থাকলেও আজকে ৬০ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিনিকেট ৬৪ টাকা, যা ছিল ৬২ টাকা। আটাশ চাল ৪৮ টাকা, গত সপ্তাহে যার দাম ছিল ৪৪ টাকা। পাইকারি বাজার থেকে ৫০০ গজ দূরের খুচরো বাজারে এসব চাল বিক্রি হয় ৪ থেকে ৮ টাকা বেশি কেজিতে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
পাইকারি চাল ব্যবসায়ী নিয়ামুল ট্রেডার্সের মালিক লিয়াকত আলী বলেন, গত সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। মিলমালিকদের কাছে বেশি দামে কিনে, বেশি দামে বেচি। এখানে কোনো কারসাজির সুযোগ নেই।
ফাতেমা রাইছ এজেন্সির মালিক রহমত মিয়া বলেন, মিলমালিকরা চালের দাম বাড়ানোর কারণে বাজারেও দাম বেড়েছে। ‘সবকিছু কন্ট্রোল করছে মিলমালিকরা। যখন তখন খেয়াল খুশিমতো যাতে এরা চালের দাম বাড়াতে না পারে, সেজন্য এদেরকে আটকানোর পথ একটাই; সরকারিভাবে ভালো চাল আমদানি করা এবং এদের মূল্যের চেয়ে কম মূল্যে সে চাল বাজারে ছেড়ে দেওয়া।
সিন্ডিকেটের বিষয়ে খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান বলেন, আমাদের চাহিদার তুলনায় বেশি ধান উৎপন্ন হয়। আমরা প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান কিনি। সেটা থেকে চাল করে বাজারে ছাড়ি। নিয়মিত মনিটরিং করার পরও পাইকারি বাজারে চালের দাম কমছে না।
তিনি বলেন, চালের দাম বাড়ানোর বিষয়ে মিলমালিকরা দোষ দেন মিলমালিকদের। আর মিলমালিকরা দোষ দেন পাইকারী ব্যবসায়ীদের। মাঝখানে সাধারণ মানুষের অবস্থা খারাপ।
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার









