ফের পেছালো খালেদার বিরুদ্ধে হত্যা মামলা প্রতিবেদন দাখিলের দিন
আপডেট: ০৮:১৮ এএম, ২৭ জুলাই ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধ চলাকালীন সারাদেশে পেট্রোল বোমার আগুনে পুড়ে ৪২ জন নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির তিন নেতার বিরুদ্ধে আদালতে দায়ের করা হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন ফের পিছিয়েছে।
সোমবার (২৭ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কোনো প্রতিবেদন না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন ১৩ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেন।
গত ২ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ওইদিন বিচারক মামলায় বর্ণিত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছিলেন। এরপর চার দফা প্রতিবেদন দাখিলের দিন পেছানো হয়।
মামলার অপর ৩ আসামি হলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. এমাজউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে গত ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় খালেদাসহ তিনজনকে হুকুমের আসামি করে এ হত্যা করা মামলা দায়ের করা হয়।
২৭.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা