ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।
নতুন দরে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কার বিনিময় ও পুরোনো স্বর্ণ কেনাবেচায় বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে শনিবার (২২ আগস্ট) স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
অর্থাৎ তিন দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম আরও ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছে। চলতি বছরে এ নিয়ে ১০৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৫ বার দাম বাড়ানো, ৫১ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
- সারাদিন চার্জ দিয়েও টিকছে না ব্যাটারি? যে ভুলগুলো করা যাবে না
- অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে
- প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ৩০ টাকার টিস্যু কালচারে জারবেরার নতুন বিপ্লব
- সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো
- রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই
- ডলি পার্টন আর নেই, থামল ‘কান্ট্রি কুইনের’ গান
- সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি
- ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
- দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আরা
- ডিমের বাজারে ফের অস্বস্তি, এক ডজন ১৫০–১৫৫ টাকা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- আজও বন্ধ হয়নি বাল্যবিয়ে, চলছে হরদম
- শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
- দেশে আবারও টানা পাঁচ দিন বৃষ্টির আভাস
- সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার
- ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭
- টানা বৃষ্টিতে দিল্লিতে জনজীবন বিপর্যস্ত, রেড অ্যালার্ট জারি
- ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ
- রংপুরে সপরিবারে হত্যা: থানা থেকে ডিবিতে গেল তদন্তভার
- নারীর অধিকার: সমতার পথ এখনো এত দীর্ঘ কেন
- এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ফিলিস্তিন ইস্যুতে ইউনিলিভার বয়কট করবেন কারিনা?
- ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা
- ডিমের বাজারে ফের অস্বস্তি, এক ডজন ১৫০–১৫৫ টাকা







