ফের বাড়লো পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৪১ পিএম, ২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার
এক সপ্তাহের ব্যবধানে ফের প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা। আগের সপ্তাহে বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার তা ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
তবে, আদা ও রসুনের দাম রয়েছে নাগালের মধ্যে। প্রতিকেজি আদা ১২০ টাকায়, দেশি রসুন ৮০ টাকা ও ভারতীয় (বড়) রসুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে এচিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। এছাড়াও সম্প্রতিক সময়ের বন্যকেও ভোগ্য পণ্যের দামের ঊর্ধ্বগতির কারণ হিসাবে দেখছেন তারা। মেরাদিয়া বাজারের মুদি ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, চালের দাম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য ভোগ্য পণ্যের দাম। এরই মধ্যে পেঁয়াজ ছাড়াও আটা, ময়দা, সোয়াবিন ও সরিষার তেলের দামও বেড়েছে।
এদিকে বাজারে প্রতি ডজন দেশি হাঁসের ডিমের বিক্রি হচ্ছে ১৩৫ টাকা ও ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকা করে।
মেরাদিয়া ও রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম আগের মত চড়া থাকলেও আকাশ ছুঁয়েছে শাকের দাম। প্রতি আঁটি লাল শাক বিক্রি হচ্ছে ২৫ টাকায়, কোমড়া শাক বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ডাটা শাক ২৫ টাকায়, পুঁইশাক বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে।
রামপুরা বাজারে আসা বেসরকারি চাকুরিজীবী জাহিদ আলম বলেন, বাজারের প্রত্যেকটি সবজির দাম রয়েছে ক্রয়সীমার ঊর্ধ্বে। বেতনের অর্ধেক দিতে হয় ঘর ভাড়ায়। বাকি টাকায় সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, মধ্য আয়ের মানুষ হয়ে আমার এ অবস্থা, তাহলে ভাবুন রিকশাচালক, ফেরিঅলা ও দিনমজুরদের কি অবস্থা?
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











