ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, স্বস্তি নেই সবজিতেও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
ভারত থেকে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা ওঠে যাচ্ছে এমন ঘোষণা আসায় দেশের বাজারে কমেছিল পেঁয়াজের দাম। গত ৩ মার্চ ভারত থেকে পেঁয়াজ আসার কথা থাকলেও তা না আশায় আবারও কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আসলে আবার সেই আগের মত ২০ থেকে ৩০ টাকায় নামবে পেঁয়াজ।
আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের থেকে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আর এর জন্য ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ না আসাকে দায়ী করছেন।
কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায় আর মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। আর খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫ টাকা বেশি দামে। যেখানে গত সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৬০ টাকায় এবং মিয়ানমারের পেঁয়াজ ২৫ টাকায় বিক্রি করতে দেখা যায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে আবারও প্রায় ১০ থেকে ১৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ না আসায় আবারও দাম এ সপ্তাহে বেড়ে গেছে। তবে ১৫ তারিখের পরে আবার পেয়াজ আসার কথা রয়েছে তখন আবারও পেঁয়াজের দাম কমে যাবে বলে তিনি জানান। আর পেঁয়াজের দাম কমলে সেটা আগের মতই ২০ থেকে ৩০ টাকায় নেমে আসবে।
এদিকে পেঁয়াজের দাম কমে আসার পরে আবারো বাঁড়ার কারণে ক্ষুব্ধ ক্রেতারা। তাদের অভিযোগ, ব্যবসায়ীরা সব সময়ই সিন্ডিকেট করে পেঁয়াজের দামে ওঠা-নামা করান।
এদিকে দেশি রসুন বাজারে ভরপুর থাকায় কমেছে চীন থেকে আমদানি করা রসুনের দাম। বাজারে প্রতি কেজি চীনা রসুন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। পাশাপাশি কমেছে দেশীয় ও চীনা আদার দাম। প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আর আমদানি করা চায়না আদা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। এদিকে আগের মতই বেশি দামে বিক্রি হচ্ছে চাল-ডাল. তেল-লবন ও চিনি। নতুন করে এ সপ্তাহে আর বাড়েনি উচ্চ দামে বিক্রি হওয়া এই পণ্যগুলোর দাম।
বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, লাউ, করলা, টমেটো, শশা, শিম, শালগম, মুলা, গাজর, ফুলকপি, বাঁধাকপি, বেগুনের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। গত সপ্তাহে ১২০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হওয়া করলার দাম কমে ১০০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পিস। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।
গত সপ্তাহে ৩০-৫০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম কমে ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পেঁপে গত সপ্তাহের মতো ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশি পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০-৬০ টাকা। ভালো মানের শিমের কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা। ফুলকপি পিস বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩৫-৪০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। গাজর বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা। শালগম বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা কেজি।
দাম কমার এ তালিকায় রয়েছে বেগুন, মুলা, কাঁচা মরিচও। গত সপ্তাহে ৩০-৩৫ টাকা কেজি বিক্রি হওয়া মুলার দাম কমে ২০-২৫ টাকা হয়েছে। ৬০-৭০ টাকার বেগুন দাম কমে ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০-৩০ টাকা।
এদিকে মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ৫০০ টাকা। তেলাপিয়া ১৩০ থেকে ১৭০ টাকা, শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা, শোল মাছ ৪০০ থেকে ৭৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, টেংরা ৪৫০ থেকে ৬০০ টাকা, নলা ১৮০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি। পাকিস্তানি কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি। গরুর মাংস ৫৩০ থেকে ৫৫০ টাকা এবং খাসির মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছ ও মাংসের দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









