ফের শুরু ফেলালী হত্যা মামলার বিচার
আপডেট: ০৩:৫৩ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কুড়িগ্রাম : অবশেষে শুরু হচ্ছে বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার পুনর্বিচার। তিনবার পেছানোর পর এ বিচার কার্যক্রম আবার শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ভারতের কুচবিহার জেলা সদরের সোনারী এলাকায় অবস্থিত বিএসএফ সেক্টর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে এ বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বিগত ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে দেশে ফেরার সময় ১৪ বছর বয়সী কিশোরী ফেলানীকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল বিএসএফ সদস্য অমিয় ঘোষ। তার লাশ কাঁটাতারের বেড়ায় ঝুঁলে ছিল পাঁচ ঘণ্টা।
এ শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়। বাংলাদেশ সরকার এবং মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে কড়া প্রতিবাদসহ ফেলানী হত্যার বিচারের জন্য চাপ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কুচবিহার জেলা সদরে বিএসএফ ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে ফেলানী হত্যার বিচার শুরু হয়। ১৯ আগস্ট অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেয় ওই কোর্ট। ফেলানীর বাবা ও মা এ রায় প্রত্যাখান করলে ১৩ সেপ্টেম্বর মামলাটি পুনর্বিচারের সিদ্ধান্ত নেয় বিএসএফ কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনর্বিচার কার্যক্রম শুরু হওয়ার পর পাঁচ দিনের মাথায় বিচার কার্যক্রম মুলতবি করা হয়। এরপর ১৭ নভেম্বর কোর্টের কার্যক্রম পুনরায় শুরু হয়। এদিন এই কোর্টে আবার সাক্ষ্য দেন ফেলানীর বাবা। কিন্তু ২১ নভেম্বর অভিযুক্ত অমিয় ঘোষ কোর্টের ভিতরে অজ্ঞান হয়ে পড়লে কোর্টের কার্যক্রম ২০১৫ সালের ২৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। পরবর্তীতে ২৫ মার্চ বিচারকরা উপস্থিত থাকলেও বিএসএফের সরকারি আইনজীবী অসুস্থতার কারণে আসতে না পারায় বিচারিক কার্যক্রম ৩০ জুন পর্যন্ত মুলতবি করা হয়।
২৯.০৬.২০১৫
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











