ফেরির যাত্রীকে চরে নিয়ে দলবেঁধে ধর্ষণ; আটক ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ি ঘাট থেকে এক নারী যাত্রীকে দ্রুত শিমুলীয়া ঘাটে পৌঁছে দেয়ার কথা বলে ফেরি থেকে নামিয়ে পদ্মা নদীর চরের মধ্যে নিয়ে তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে কাঁঠালবাড়ি থেকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মাসুদ মোল্লা, মাহবুব মৃর্ধা ও নুর মোহাম্মদ হাওলাদার।
জানা যায়, ধর্ষণের শিকার মেয়েটির গ্রামের বাড়ি যশোর জেলায়। দুই সপ্তাহ আগে চাঁদপুরের এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। মেয়েটির স্বামী কেরানীগঞ্জ একটি প্রোজেক্টে চাকরি করেন। তিন দিন আগে কাঁঠালবাড়ি এলাকার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে মঙ্গলবার রাতে স্বামীর বাসা কেরানীগঞ্জ যাওয়ার জন্য কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার জন্য ফেরিতে করে রওয়ানা হন। ওই সময় স্বামী রাসেল মিয়া শিমুলিয়া ঘাটে স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন।
শিবচর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া যাওয়ার সময় ফেরির পেছন দিয়ে ওই তিনজন সেই গৃহবধূকে কৌশলে ফেরি থেকে নামিয়ে স্পিডবোটে করে নিয়ে যায়। পরে স্পিডবোটের জ্বালানি শেষ হয়ে গেলে ট্রলারে করে চরের নির্জন স্থানে নিয়ে তিনজন তাকে দলবেঁধে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি অসুস্থ হয়ে পড়েন। ধর্ষণকালে মেয়েটির চিৎকার শুনে চরাঞ্চলের লোকজন তাকে উদ্ধার করেন।
শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণপদ হীরা জানান, খবর পেয়ে কাঁঠালবাড়িতে গিয়ে ধর্ষণের শিকার মেয়েটিসহ অভিযুক্ত তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসি।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ধর্ষণের ঘটনায় মাসুদ মোল্লা, মাহবুল মৃর্ধা ও নুর মোহাম্মদ হাওলাদার নামে তিন যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


