ফেলানীর স্মৃতিরক্ষায় পশ্চিমবঙ্গে গণমঞ্চ
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫ শনিবার
সীমান্তে কাঁটাতারে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের হত্যাকাণ্ডের পর বরাবরই সোচ্চার ভূমিকা পালন করেছে ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন। নির্মম এই হত্যাকাণ্ডের বিচার চলার সময়ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জনমত গড়ে তুলেছিল সংগঠনগুলো। এবার ফেলানীর স্মৃতিতে কয়েকশ মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা জানাল ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার একটি সংগঠন।
পাশাপাশি ফেলানীর স্মৃতিরক্ষায় গণমঞ্চ তৈরির ঘোষণাও দিয়েছে সংগঠনটি। আজ শনিবার বিকেলে পশ্চিমবঙ্গের হাবড়ার ‘টুনিঘাটা পিপলস মুভমেন্ট অব হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ নামে সংগঠনটি এই কর্মসূচি আয়োজন করে। টুনিঘাটা এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ের সামনে কর্মীরা নিহত কিশোরী ফেলানীর ছবিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান। সমবেত কণ্ঠে ফেলানী হত্যার বিরুদ্ধে গর্জে উঠে তাঁরা আওয়াজ তোলেন- ‘ফেলানী তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, আমরা আছি তোমার পাশে, তুমি নও একা।’ হাতে রক্তলাল হরফে লেখা প্ল্যাকার্ডে শোভা পায় ‘সীমান্তের বেড়া বুঝি না, ফেলানী তোমায় ভুলব না।’
সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জীব কাঞ্জিলাল জানান, ‘ফেলানীর নির্মম হত্যাকাণ্ডের বিচারের নামে যে প্রহসন চলছে তার প্রতিবাদ জানাই আমরা। এই প্রতিবাদের ধারাবাহিকতায় আমরা ফেলানি খাতুনের স্মৃতিরক্ষার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা ফেলানীকে ভুলছি না, ভুলব না। সারা বিশ্বে ফেলানীর মতো নির্মমভাবে আর যাতে কাউকে মরতে না হয়।’ সঞ্জীব কাঞ্জিলাল বলেন, ‘ফেলানীর পরিবার যদি ভারতে কোনো রকম সাহায্যের জন্য যোগাযোগ করে, আমাদের সর্বশক্তি দিয়ে তাদের সহযোগিতা করব।’ পাশাপাশি, ফেলানী হত্যার ন্যায়বিচারের জন্য এই প্রতিবাদী ভূমিকা অব্যাহত থাকবে বলেও জানিয়ে দেন তিনি।
সঞ্জীব কাঞ্জিলাল আরো জানিয়েছেন, এরই মধ্যে ‘টুনিঘাটা পিপলস মুভমেন্ট অব হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর তরফে ফেলানী হত্যায় এক গণমঞ্চ তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা। ফেলানীর স্মৃতিকে ধরে রাখতে এই মঞ্চ সামাজিক নানা কর্মকাণ্ডের মাধ্যমে যেমন বাংলাদেশের কিশোরী ফেলানী খাতুনের স্মৃতি সংরক্ষণ করবে, তেমনি ভারত-বাংলাদেশ দুই দেশের মৈত্রীবন্ধনে যাতে আগামী দিনে এভাবে কাঁটাতারে ঝুলে কারো প্রাণ না যায় সেদিকেও নজর দেবে এই সংস্থা।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











