ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৩:২৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

ফেসবুক থেকে পদত্যাগের ঘোষণা স্যান্ডবার্গের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ১৪ বছর ধরে কাজ করার পর নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার (২ জুন) পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে লিখেছেন স্যান্ডবার্গ ।

বিবিসি জানায়, সম্প্রতি মেটার বিজ্ঞাপন বাজারে মন্দা ও টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা দেখা দেয়। এর মধ্যেই স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিলেন। 

মেটার প্রধান বৃদ্ধি কর্মকর্তা জাভিয়ের অলিভান স্যান্ডবার্গের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। 


শেরিল স্যান্ডবার্গ ২০০৮ যখন ফেসবুকে যোগ দেন তখন জাকারবার্গের বয়স ছিল মাত্র ২৩ বছর। একটি সামাজিক মিডিয়া জায়ান্টে পরিণত করার মূল চাবিকাঠি ছিলেন শেরিল স্যান্ডবার্গ। তার সময়ে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক।

সূত্র: বিবিসি, সিএনএন