ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, নারী গ্রেপ্তার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, নারী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ  আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাহা মাহমুদা পলি নামে (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাড় তিল্লি গ্রামের নিজ বাড়ি তাকে গ্রেপ্তার কর হয়। গ্রেপ্তার পলি ওই গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মিঞা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।  

তিনি বলেন, ‘এ বিষয়ে বৃহস্পতিবার রানা আহমেদ শান্ত নামের এক আইনজীবী সাটুরিয়া থানায় ওই নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই ওই মামলায় পলিকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

মামলার বাদী রানা আহমেদ শান্ত বলেন, ‘এ ঘটনা ছাড়াও ওই নারী ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সম্পর্কে মানহানিকর ও অশ্লীল বাক্য প্রয়োগ করে পোস্ট করেন।’