ফোর্বসের জরিপে বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা
আপডেট: ০৮:৫৫ এএম, ২৭ মে ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ২০১৫ সালে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৯তম স্থানে আছেন। মঙ্গলবার বিখ্যাত মার্কিন ব্যবসায় সাময়িকী ফোর্বসের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। গত বছর এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪৭তম।
ফোর্বসের তালিকায় এক নম্বর ক্ষমতাধর নারী হিসেবে স্থান পেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এরপরই আছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। তৃতীয় স্থানে আছেন বিশ্বের শীর্ষ ধনী এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস।
তালিকার চার নম্বরে মার্কিন অর্থনীতিবিদ জেনেট ইয়েলেন, পাঁচ নম্বরে জেনারেল মটরসের প্রধান নির্বাহী মেরি টি বাররা, ছয় নম্বরে আইএমএফ প্রধান ক্রিস্টিনা লাগার্দে, সাত নম্বরে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ, আট নম্বরে সোশ্যাল মিডিয়া ফেসবুকের চীফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ, নয় নম্বরে ইউটিউবের প্রধান নির্বাহী সুসান উজসিসকি এবং দশ নম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা।
বিশ্বের ৩০০ প্রার্থীর মধ্য থেকে ১০০ জনকে বাছাই করা হয়েছে। শেখ হাসিনা সম্পর্কে ম্যাগাজিন বলেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৬৭)। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।
জাতিসংঘের অনুরোধ সত্ত্বেও ২০১৩ সালের ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হওয়ায় জামায়াত নেতা আবদুল কাদেৃর মোল্লার ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশ। ১৯৮১ সাল থেকে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আটটি ক্যাটাগরিতে বা ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়। এগুলো হচ্ছে- বিলিয়নার, ব্যবসা, সেলিব্রেটি, অথনীতি, মিডিয়া, মানবসেবা, রাজনীতি এবং প্রযুক্তি। তবে তালিকা তৈরির ক্ষেত্রে অর্থ, মিডিয়ায় উপস্থিতি, ক্ষমতার ক্ষেত্র এবং প্রভাবকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। গত এক বছর ধরে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, প্রকাশনা এবং বিশেষ সাময়িকী থেকে তথ্য নেয়া হয়েছে। ২০০৪ সাল থেকে ফোর্বস সাময়িকী এই তালিকা প্রণয়ন করে আসছে।
২৭.০৫.২০১৫ - হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











