ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করছে পুলিশ: চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য এ কে আজাদ ও আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর ৩ আসনের বিএনপির সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সম্মেলনে তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে গণসংযোগকালে বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক স্লোগান দেওয়ায় পরমানন্দপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হামলার মনগড়া তথ্য দিয়ে এ কে আজাদ বিএনপি ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’
ফরিদপুরে আবার আওয়ামী দুঃশাসন শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার পর থেকেই পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রাসিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পর এ কে আজাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য, গত রোববার সদর উপজেলার পরমানন্দপুর বাজরে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ নির্বাচনী গণসংযোগের অংশ হিসাবে সেখানকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যায়। সেসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিরতন কার্যক্রমে উপস্থিত হয়। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশের সহায়তায় এ কে আজাদের গাড়িবহর স্থান ত্যাগকালে বহরে থাকা পিছনের দুউটি গাড়ির গ্লাস ভাঙ্গে বিক্ষুব্ধরা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







