ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৬:৫৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, পাঁচ শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফ্রান্সের লিওন শহরের কাছে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আগুনে পাঁচ শিশুসহ দশজন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন বলছে, এই ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

এক বিবৃতিতে ফরাসি পুলিশ বলেছে, ভলক্স-এন-ভেলিনের একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং কয়েকে ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বোর্ন অঞ্চলের শহর ও আবাসনের মন্ত্রী প্রতিনিধি অলিভিয়ার ক্লেইন, শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের একটি ছবি পোস্ট করেছেন। তিনি জানান, ফ্ল্যাটের ব্লকে আগুন লেগেছে সেটি লিয়ন শহরের একটি আবাসন প্রকল্পের অংশ। সাততলা ভবনটির নিচতলায থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুতই উপরের দিকে ছড়িয়ে পড়ে বলে মনে হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেছেন, আগুনের কারণ এখনও অজানা এবং উদ্ধারকারী দমকলকর্মীদের কাজের প্রশংসা করেছেন তিনি। তিনি আরও জানান, নিহত শিশুদের সবার বয়স তিন থেকে ১৫ বছরের মধ্যে।

ডারমানিন বলেছেন কী কারণে আগুন লেগেছে তা তদন্ত শুরু করা হবে। এই ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।

ফ্ল্যাটের ব্লকে আগুন লেগেছে সেটি লিয়ন শহরতলির একটি আবাসন প্রকল্পের অংশ। আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ার আগে নিচতলায় শুরু হয়েছিল বলে মনে হচ্ছে।

সূত্র: বিবিসি