ফ্রান্সে করোনাভাইরাসে আরো ৭৬২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
ফ্রান্সে করোনাভাইরাসে আরো ৭৬২ জনের মৃত্যু
ফ্রান্স মঙ্গলবার জানিয়েছে, দেশটির বিভিন্ন হাসপাতাল ও বৃদ্ধনিবাসে মহামারি করোনাভাইরাসে আরো ৭৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৭২৯ জনে দাঁড়ালো। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জারোম সালোমন সাংবাদিকদের বলেন, ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ছাড়িয়েছে। তবে, পর পর ৬ দিনের মতো আইসিইউতে রোগীর সংখ্যা ৯১ জন কমে এখন ৬ হাজার ৭৩০ জনে দাঁড়িয়েছে।
সালোমন বলেন, নতুন করে মৃতের সংখ্যা অনেক বাড়লেও সর্বশেষ উপাত্ত থেকে এটা জানা যায় যে, ফ্রান্সের মাসব্যাপী লকডাউন আরোপের সফলতা আসা শুরু করেছে।
তিনি বলেন, ‘আমরা লকডাউন আরোপ করে করোনাভাইরাসে ছড়িয়ে পড়ার গতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছি।’
ফ্রান্সে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া স্থিতিশীল রয়েছে সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এমন কথা বলার পর নতুন করে এসব লোক মারা গেল। জাতির উদ্দেশ্যে দেয়া ওই ভাষণে ম্যাক্রোঁ আরো বলেন, আগামী ১ মে থেকে লকডাউন শিথিল করা হতে পারে।
ম্যাক্রোঁ ভাষণে বলেন, কোভিড-১৯ ভাইরাস নির্মূলের দীর্ঘমেয়াদী একমাত্র সমাধান হবে ভ্যাক্সিন আবিষ্কার।
তবে, লকডাউন কিভাবে শিথিল করা হতে পারে সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি কাস্টেনার জোর দিয়ে বলেন, এই শিথিল করা সম্পূর্ণ নির্ভর করছে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতির অব্যাহত ইতিবাচক প্রবণতার ওপর।
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ১ লাখ ৩ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











