ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:০৮:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ফ্রেঞ্চ ওপেন থেকে সেরেনার বিদায়

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৭ জুন ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টে মাত্র ২১ বছর বয়সী রাশিয়ান বংশোদ্ভুত কাজাকিস্তানি উদীয়মান টেনিসার এলিনা রিবাকিনার বিপক্ষে হেরে বিদায় নিলেন আমেরিকার তারকা সেরেনা উইলিয়ামস। ফলে ক্যারিয়ারের আরেকটি গ্ল্যান্ড স্লাম জেতার দৌঁড়ে আবারো অপেক্ষা বাড়ল এই টেনিস সুন্দরীর।

আর একটি মেজর টুর্নামেন্টে শিরোপা জিততে পারলেই টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ড স্পপর্শ করবেন সেরেনা। সেই উদ্দেশ্যেই এবার ফ্রেঞ্চ ওপেনে অংশ নেন তিনি। কিন্তু ফ্রান্সে বিগত কয়েক বছরে পরিসংখ্যানটা তার পক্ষে কথা বলছে না। কেননা ২০১৬ আসরের ফাইনালে হারের পর থেকে ফরাসি ওপেনে চতুর্থ রাউন্ড পেরুতে পারেননি সেরেনা।

এরপরও শিরোপা জয়ের নেশায় বুদ হয়ে চতুর্থ রাউন্ডে রিবাকিনার বিপক্ষে খেলতে নামেন ৩৯ বছর বয়সী সেরেনা। তবে কোর্টে এদিন পাত্তাই পাননি ২৩ বারের গ্র্যানড্ স্লাম জয়ী এই তারকা।

ম্যাচ জিততে খুব বেশি সময় নেননি রিবাকিনা। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জেতার পর, দ্বিতীয়টি ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচ নিজের করে নিয়েছেন কাজাখাস্তানের ২১ বছর বয়সী এই উদীয়মান টেনিসার।

সেরেনাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে উঠলেন রিবাকিনা। অন্যদিকে এই হারে আরেকবার বাড়ল সেরেনার ২৪তম গ্র্যান্ড স্লাম জেতার অপেক্ষা।

গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় আরও কতদিন তিনি চালিয়ে যাবেন খেলা, হারের পর প্রশ্নটা উঠল আরেকবার। তবে এসব নিয়ে ভাবছেন না বলেই জানান সেরেনা।

এ বিষয়ে সেরেনা উইলিয়াম বলেন‘এ নিয়ে আমি মোটেও ভাবছি না। অবশ্যই অন্যান্য বিষয় নিয়ে ভাবছি, তবে ওই বিষয়ে নয়।’

-জেডসি