ফ্লোরিডায় স্কুলে গুলিতে অন্তত ১৭জন নিহত হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১২:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে আক্রমণকারীর গুলিতে মারা গেছে অন্তত ১৭ জনসন্দেহভাজনের নাম নিকোলওস ক্রুজ। ১৯ বছর বয়সী এই তরুণ ঐ স্কুলের ছাত্র ছিলো। তাকে শৃঙ্খলাভঙ্গের দায়ে স্কুল থেকে বহিস্কার করা হয়েছিলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে স্কুলের বাইরে গুলি চালানো শুরু করে। এরপর স্কুলের ভেতরে চলে যায় আক্রমণকারী। খবর বিবিসির
স্কুলের ভেতরে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রমণকারী গুলি চালানো শুরু করার আগে `ফায়ার অ্যালার্ম` বাজিয়ে দেয়।
ব্রাওয়ার্ড কাউন্টির শেরিফ সাংবাদিকদের জানান, ক্রুজ স্কুলের বাইরে একটি রাইফেল দিয়ে গুলি করা শুরু করলে ৩ জন মারা যায়। এরপর স্কুলের ভেতরে ঢুকে ১২ জনকে হত্যা করে। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুই জন।
পরে আক্রমণকারী ক্রুজসহ ১৭ জনকে হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ক্রুজকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২০১২ সালে কানেটিকাটের একটি স্কুলে গুলিতে ২৬জন মারা যাওয়ার পর এটি কোনো স্কুল প্রাঙ্গনে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা।
`এভরিটাউন ফর গান সেফটি` নামের একটি সংস্থার জরিপ অনুযায়ী, এই বছর এ নিয়ে ১৮বার যুক্তরাষ্ট্রে কোনো স্কুলের ভেতরে বা স্কুল প্রাঙ্গনে গোলাগুলির ঘটনা ঘটলো।
২০১৩ থেকে যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে ২৯১টি। গড়ে প্রায় প্রতি সপ্তাহে একটি করে ঘটনা হয়েছে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











