ফ্লোরে বসেই সিনেমা দেখলেন নায়িকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৩০ জুলাই ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’। গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমাটির পোস্টার, ট্রেলার ও গান প্রচারে আসার পরই মুগ্ধতা ছড়িয়েছে। শুধু তাই নয়, সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির হিড়িকও পড়েছে। দেখা দিয়েছে টিকিটের সংকটও। আর মুক্তির প্রথম দিনেই অর্থাৎ শুক্রবার ঢাকার একাধিক হলে সিনেমাটি হাউজফুল যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে টিকিট সংকটে ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষিও হলের ফ্লোরে বসেই সিনেমাটি উপভোগ করেছেন। ফ্লোরে বসে ছবি দেখার বিষয়ে তুষি জানালেন, সবাই জানেন, হাওয়া ছবির কয়েকদিনের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। হাওয়া টিম বেশ কয়েকটি হলে ঘুরছি, সিনেপ্লেক্সেও গেছি। সেখানে তো হলভর্তি দর্শক। কোনো সিট তো ফাঁকা নেই। তাই সবার সঙ্গে ফ্লোরে বসেই ছবি উপভোগ করেছি। আমার সঙ্গে আরও অনেকেই সিঁড়িতে বসেই দেখছেন। ওই মুহূর্ত ফ্রেমবন্দি করে একজন ছবিটি দিলে আমি ফেসবুকে শেয়ার করি।
দেশের ২৪টি হলে মুক্তি পেয়েছে ‘হাওয়া’। ছবিটি স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় প্রতিদিন চলছে ২৬ শো, যা সাম্প্রতিক সময়ের বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড বলছে স্টার কর্তৃপক্ষ। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘হাওয়া’র দৈনিক ১৩টি শো থাকছে।
সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি