ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২:০৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

বইমেলার সময় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

এবারের বইমেলায় সময় বাড়ানো হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান। তবে বইমেলা ২৮ ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

বুধবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর বইমেলা বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। তবে এবার এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে মেলা শুরু হবে। শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।

প্রতি বছর মেলা বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। এবার এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে মেলা শুরু হবে, তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারি বেলা ৩টায় ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

প্রতি বছর বইমেলা ফেব্রুয়ারির এক তারিখ শুরু হলেও করোনাভাইরাসের শনাক্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় এবার মেলা ১৫ তারিখ শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।