বইমেলায় থাকতে না পারার আক্ষেপ তবু যায় না : মনিজা রহমান
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ১২:২৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
মনিজা রহমান
মনিজা রহমান সাহিত্যিক, সাংবাদিক। এখন বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাংলাদেশ ও উত্তর আমেরিকার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কলামগুলো নিয়ে সাজানো হয়েছে তার এবারের গ্রন্থ ‘ঝর্ণার জলের কারাগার’। এটি তার দশম গ্রন্থ ।
তিনি বলেন, স্কুলজীবন থেকে লেখালেখি করলেও প্রথম বই বের করার সাহস দিয়েছিল জাগৃতি প্রকাশনীর কর্ণধার ও আমার সহপাঠী প্রয়াত ফয়সল আরেফীন দীপন। আমার বেশিরভাগ বই ওর প্রকাশনা সংস্থা থেকে বের হয়েছে। কিন্তু ওর অকাল-নির্মম মৃত্যু এলোমেলো করে দেয় জাগৃতিকে। তবে খুশীর খবর হলো দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি হাল ধরেছেন তার স্বামীর প্রকাশনা সংস্থার। এক বছর বিরতির পরে জাগৃতি প্রকাশনী থেকে এবার আমার এই বই বের হলো। ফেব্রুয়ারি মাস এলে ঘুমে-জাগরণে সারাক্ষণ দেখতে পাই বইমেলাকে। টিএসসি মোড় থেকে বাংলা একাডেমি পর্যন্ত যাওয়ার পথের সমস্ত ধূলিকনার গন্ধ এসে নাকে লাগে। আমের মুকুল পড়ে থাকে রাস্তায়। কখনও সেই ধুলায় পানি ছিটানো হয়। মাঝে মাঝে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর দিয়ে নাগকেশরের তলা দিয়েও যাওয়া হত। ফেব্রুয়ারি বইমেলা শব্দটা শুনলেই মনের আনাচে কানাচে সুখের আবেশ ছড়িয়ে পড়ে। ঢাকায় জন্ম ও বেড়ে ওঠার কারণে স্কুলজীবন থেকে নিয়মিত যেতাম বইমেলায়। বাংলাদেশের লেখকদের কিশোর সাহিত্যের সঙ্গে পরিচিত হয়েছি সেখানেই।
সৈয়দ নাসির আলীর ‘লেবুমামার সপ্তকান্ড’, শাহরিয়ার কবিরের ‘নিকোলাস রোজারিওর ছেলেরা’ রাহাত খানের ‘দিলুর গল্প’ কিংবা আলী ইমামের দুর্ধর্ষ পাঁচ সিরিজের বই কিনতাম মেলা থেকে। আর সেবা প্রকাশনীর স্টল ছিল সবচেয়ে বড় আকর্ষণ। আমাদের শৈশবে ইন্টারনেট-কম্পিউটার ছিল না। বই পড়াই ছিল অবসর কাটানোর সেরা উপায়। তাই সারাবছর অপেক্ষা করে থাকতাম এই সময়টার জন্য। নিউইয়র্কে এলাম ২০১৪ সালের পহেলা মার্চ। পুরো ফেব্রুয়ারি বইমেলার সঙ্গে কাটিয়ে এলাম। শুরুতে বন্ধু-স্বজনহীন শীতার্ত শহরে খুব শুষ্ক থাকতো মন। সময়ের সাথে সাথে অনেক বন্ধু-স্বজন পেলাম। এখানকার আবহাওয়ার সাথে নিজেকে মিলিয়ে নিতে পারলাম। নিউইয়র্কে সাহিত্য চর্চা অত্যন্ত বেগবান। এই শহরে অনেক প্রতিষ্ঠিত লেখক ও কবি বাস করেন। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শহীদ কাদরী দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করেছেন।
উনি নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও সবার হূদয়ে কবিতার প্রতি, মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা সৃষ্টি করে গেছেন। তার দেখানো পথে হেঁটে চলি আমরা। নিউইয়র্কের আবহাওয়ার নানা রূপ, পৃথিবীর নানা দেশ-জাতি-সংস্কৃতির মানুষের বসবাস যে কোনো লেখককে যেমন লেখার অনুপ্রেরণা জোগায়, তেমনি দেখার চোখ খুলে দেয়। অত বড় পরিসরে না হলেও নিউইয়র্কে মুক্তধারা আয়োজিত বইমেলা, আমার মনের বিষণ্নতা কিছুটা দূর করল। আনন্দের ব্যাপার হলো জ্যাকসন হাইটসের যে রাস্তায় আমার বাসা, সেখানে এক স্কুলে নিউইয়র্ক বইমেলার আয়োজন হয়ে থাকে। মনে হয় নিজের আঙ্গিনায় হচ্ছে বইমেলা। ভিনদেশে আর কোনো আয়োজনে বাঙালি এত স্বত্বঃস্ফূর্তভাবে অংশ নেয় না। বইমেলার তিনটা দিন আমার কাছে কেটে যায় এক ঘোরের মধ্যে। দিনের বেলা যাই। বিকালে যাই। সন্ধ্যায় যাই। বাসায় ফিরে দুই ছেলেকে রাতের খাবার খাইয়ে আবার যাই। সমাপনী ঘোষণার পরে বইমেলা থেকে, অন্ধকার নির্জন রাস্তায় দুই ছেলের হাত ধরে বাসায় ফিরি। অদ্ভুত স্বর্গীয় আনন্দ কাজ করে মনে। বাংলা একাডেমির বইমেলায় যেতে না পারার আক্ষেপ তবু যায় না।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

