ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৩৯:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বকশীগঞ্জে চুরির মালামালসহ ৩ নারী আটক

আপডেট: ০৫:৪৬ এএম, ৪ জুন ২০১৫ বৃহস্পতিবার

Atok_20স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, জামালপুর জামালপুরের বকশীগঞ্জে চুরি হওয়া মালামালসহ  তিন নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (০৩ জুন) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকার নন্দ গোপালের স্ত্রী শিউলী (৪২), জামালপুর কালীবাড়ীর আমীর আলীর স্ত্রী লিপি (৪০) ও ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের আরমান আলীর স্ত্রী পারভীন (৩৮)। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বকশীগঞ্জ পৌর এলাকায় ডা. রাজ্য ধরের বাসায় চুরি হয়। এ সময় বাসা থেকে নগদ ২ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণ, ল্যাপটপ ও টেলিভিশন চুরি হয়। বিকেলে পৌর এলাকায় চারটি বস্তা সহকারে তিন নারীকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। এতে সন্দেহ হলে তাদের আটক করে বস্তা তল্লাশি করে ডা. রাজ্যের বাড়ির চুরি হওয়া মাল পাওয়া যায়। বিষয়টি জানালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে উইমেননিউজকে জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে। ০৪.০৬.২০১৫