ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১১:২০:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বকেয়া বেতনের দাবিতে আজও রাস্তায় পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকার। সরকার ঘোষিত ‘লকডাউন’ ভেঙে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর উত্তরার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করছেন। এতে জরুরি সেবাদানকারী যানবাহন আটকা পড়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বিভিন্ন কারখানা সামনে বিক্ষোভ শেষে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন না দিয়েই গার্মেন্টস বন্ধ ঘোষণা করেন। সকালে খবর পেয়ে ওই কারখানার শ্রমিকরা প্রধান ফটকে এসে বিক্ষোভ শুরু করে। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ কারখানার সামনে থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তারা রাস্তায় নেমে আসেন। কিন্তু মালিকপক্ষের কোনো সাড়া না পাওয়ায় এখনো রাস্তাতেই আন্দোলন করছেন বিক্ষুব্ধরা।

-জেডসি