ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১:৩৯:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

বগুড়ায় ট্রাকের চাপায় গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:২৪ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার

বগুড়ার ধুনট উপজেলায় বালু বোঝাই ট্রাকের চাপায় নাজমা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছে। রোববার সকালে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত নাজমা খাতুন সিরাজগঞ্জ সদরের কুড়ালিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। 


 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে রফিকুল স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল করে গ্রামের বাড়ি থেকে শেরপুর শহরের দিকে রওনা হন। পথিমধ্যে বেলকুচি গ্রামের মোড়ে বালু বোঝাই ট্রাকটি অতিক্রম করার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নাজমা খাতুনের মৃত্যু হয়। এসময় রাস্তার পাশে খাদে পড়ে মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম আহত হন। সংবাদ পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে চাঁন মিয়া নামের ট্রাক চালককে আটক করেছে। 



ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান বলেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।