ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৬:৫২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় প্রথমবারের মত কুমারী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে কুমারী পূজা অনুষ্ঠিত হলো। আজ সোমবার সকালে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকায় শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দিরে মহাঅষ্টমীতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা।  

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, শারদীয় দূর্গাৎসবের মহাঅষ্টমী ছিল সোমবার। ঢাক, ঢোল ,ধুপের গন্ধ ও কাসার ঘন্টা ধ্বণিতে মূখর হয়ে উঠে মন্দির।

এতে অংশ নেন  বিপুল সংখ্যক ভক্তরা। অষ্টমী তিথিতে শুভশ্রী রইনী দাসকে দেবী দূর্গার মলিনী রূপে পূজা করা হয়।

উপজেলার শ্রী জিমি দাস ও সরস্বতী সাহার ৭ বছর কন্যাকে কুমারী পূজার আসনে বসানো হয়। শ্রী বাসু দেব ব্যানার্জী দূর্গাপূজার পুরোহিত এ পূজা পরিচালনা করেন। কুমারী পূজা দেখতে এবং আশির্বাদ পেতে বিপুল সংখ্যক পূর্ণার্থীরা মন্দিরে হাজির হোন মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজার আসন অলঙ্কৃত করেন ৮ বছরের শুভশ্রী।