ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ২২:৩৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

বগুড়ায় বাস–ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে চারজন।

 

আজ বুধবার এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নাম না জানা গেলেও তারা মা ও মেয়ে বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

আহত ব্যক্তিরা হলেন কাইয়ুম, তার ছেলে আরমান ও ট্রাকচালক সোহাগ। পুলিশ বলছে, নিহত দুজন আহত কাইয়ুমের স্ত্রী ও মেয়ে। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে শাজাহানপুরের দিক থেকে বগুড়ার দিকে রডবোঝাই একটি ট্রাক যাচ্ছিল। এই ট্রাকে কয়েকজন যাত্রী ছিলেন। একপর্যায়ে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকটি রাস্তা থেকে সেতুর নিচে পানিতে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে দুজন মারা যান।

 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, একই পরিবারের চারজন ওই ট্রাকে করে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। অন্য একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।