বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক রাষ্ট্র উপহার দিয়েছেন : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৪২ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক রাষ্ট্র উপহার দিয়েছেন।
তিনি বলেন, সকল ধর্মে শান্তি ও সম্প্রীতিকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এক অভূতপূর্ব মেলবন্ধনে সহবস্থান করছে।
আজ শুক্রবার ঢাকার আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে দু’দিনব্যাপী ‘আন্তর্জাতিক বৌদ্ধ শান্তি সম্মেলন ২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা উল্লেখ রয়েছে। পরমতের প্রতি শ্রদ্ধা গণতন্ত্রের পূর্ব শর্ত।
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার- এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশের জনগণ সকল ধর্মীয় উৎসব, সার্বজনীন বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ এবং জাতীয় উৎসবসমূহ আড়ম্বরভাবে উদযাপন করে থাকে। এসময় তিনি প্রীতি ও সহমর্মিতার বন্ধন অটুট রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে এক সাথে কাজ করে যাওয়ার আহবান জানান।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। দারিদ্রতা হ্রাসে এ সরকারের গণমুখী পদক্ষেপের সুফল ভোগ করছে জনগণ। এ ধারাবাহিকতায় বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের পর্যায়ে প্রবেশ করেছে।
এর আগে স্পিকার বৌদ্ধজ্ঞান ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন এবং এর অনুপম নির্মাণ শৈলির প্রশংসা করেন । কেন্দ্রটি সত্য ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বৌদ্ধজ্ঞান ভাবনা কেন্দ্রের অনুসারীবৃন্দসহ সকল ধর্মের অনুসারীরা মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং সবার জন্য শান্তিময় বাসযোগ্য পৃথিবী গড়ে তুলবে।
আসিন জেন রক্ষিত থের এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ড. সম্পদ বড়ুয়া, প্রতিভা মতসুদ্দি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন উদযাপন পরিষদের আহবায়ক ড. প্রশান্ত ভূষণ বড়ুয়া ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন বক্তব্য রাখেন।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



