ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৩:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট

বঙ্গবন্ধু টানেল পাড়ি দিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার

বঙ্গবন্ধু টানেল পাড়ি দিলেন শেখ হাসিনা

বঙ্গবন্ধু টানেল পাড়ি দিলেন শেখ হাসিনা

উদ্বোধনের পর কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল পাড়ি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র তিন মিনিটে তিনি আনোয়ারায় পৌঁছান। পরে টানেল পাড়ি দেওয়া শেষ হলে নিজ হাতে টোল দেন সরকারপ্রধান। এ সময় টোল কালেক্টর ঝুমুর আক্তার প্রধানমন্ত্রীর হাত থেকে টাকা নিয়ে রশিদ দিলে হাত তুলে তা দেখান শেখ হাসিনা।

টানেলের আনোয়ার প্রান্তে বেরিয়ে নদীতে আরেকটি ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে কোরিয়ান ইপিজেড মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি।

এর আগে আজ শনিবার বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রী টানেলটি উদ্বোধন করেন। তিনি আজ বেলা ১১টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছান।

দেশের প্রথম টানেলের নামকরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চীনের চায়না কমিউনিকেশনস, কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসিএল) লিমিটেড।