ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৯:৩৫:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন।

সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন এবং নতুন কারিকুলামের ওপর প্রণীত বইয়ের পর্যালোচনা সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস ও তথ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্ত্বাবধানে পাঠ্যপুস্তকে লিখিত হবে, যাতে শিশুরা সত্য ইতিহাস জানতে ও শিখতে পারবে। তিনি ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ের ওপর আলোচনা পর্যালোচনা করেন ও দিক নির্দেশনা দেন। বাচ্চারা যা শিখবে তা যেন বুঝে বাস্তবে সঠিক প্রয়োগ করতে পারে সে দিকে তিনি গুরুত্বারোপ করেন।

এসময় দীপু মনি নতুন পাঠ্যক্রমে নারী-পুরুষ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়টির ওপর গুরুত্ব দিতে নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (পাঠ্যক্রম) প্রফেসর মশিউজ্জামান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমা আখতার প্রমুখ।