বঙ্গবন্ধুকে উৎসর্গ করা কলকাতা বইমেলায় এক টুকরো বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
গত ২৮ ফেব্রুয়ারি কোলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৩৯তম কোলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ এবং মেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নামে। বইমেলায় পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধুর লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চিন৷’ স্টলে স্টলে রয়েছে পূর্ব প্রকাশিত বঙ্গবন্ধুর বই। বাংলার পাশাপাশি ইংরেজিতেও৷ তাকে নিয়ে লেখা একগুচ্ছ বইয়ের সম্ভারও রয়েছে৷ রয়েছে মুজিবুর রহমানকে উৎসর্গ করা লোককবিতা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ৷
মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন সাজানো হয়েছে বঙ্গবন্ধুর বেশকিছু সাদাকালো ছবি দিয়ে৷ এ ছাড়া ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের শব্দমালায় সাজানো হয়েছে প্যাভিলিয়ন৷ রয়েছে বক্তৃতারত শেখ মুজিবের ছবি৷ প্যাভিলিয়নের ভেতর প্রকাশনী সংস্থার সারিবদ্ধ স্টল৷ সুউচ্চ প্যাভিলিয়নের শিখর ছুঁয়েছে বঙ্গবন্ধুর ছবি, কোথাও তার বইয়ের প্রচ্ছদ৷ বঙ্গবন্ধুর জীবনের নানাপর্যায়ের ছবিতে স্টল সাজিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর৷ মেলায় এ যেন এক টুকরো বাংলাদেশ।
দর্শনার্থীরা যখন বঙ্গবন্ধুর আবেগকে সম্বল করে বইমেলাকে যথার্থই আন্তর্জাতিক করে তুলছেন, তখন কানে আসে সেই দৃপ্ত কণ্ঠ— ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির স্টল চুম্বকের মতো টেনে নেয় দর্শকদের৷ সেখানে অডিও-ভিস্যুয়াল মাধ্যমে দেখানো হচ্ছে শেখ মুজিবকে, শ্রদ্ধা জানানো হচ্ছে গানে গানে যার ভিডিওতে দেখা যাচ্ছে মুজিবকন্যা শেখ হাসিনাকেও।
ওপার বাংলার বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক অমিত গোস্বামী বলেন, এবারের বইমেলা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে উৎসর্গ করা হয়েছে- এটা দুই বাংলার একটা বন্ধনের নিদর্শন। কাঁটাতার দুই বাংলাকে আলাদা করেছে মাত্র। কিন্তু দুই বাংলার যে প্রেম, বন্ধন- তাকে আলাদা করা সম্ভব নয়। এ বন্ধন অতীতেও ছিল, এখনও আছে এবং থাকবে।
বাংলাদেশ থিম কান্ট্রি হওয়ায় এবার ৩ ও ৪ মার্চ বাংলাদেশ দিবস উদযাপিত হলো বইমেলায়৷ একাধিক আলোচনাসভায় সমৃদ্ধ হয়েছেন দর্শকমণ্ডলী৷ বিষয় বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনকথা ও সোনার বাংলার স্বপ্নযাত্রা, শেখ মুজিব থেকে হাসিনা৷ দুই বাংলার বিশিষ্ট গবেষক, ভাষ্যকাররা আলোচনায় অংশ নেন৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধকেও স্মরণ করছে বইমেলা৷ একটি প্রবেশদ্বারে সাদাকালো ছবিতে উঠে এসেছে সাবেক বাংলার মুক্তিযোদ্ধাদের কীর্তি৷
দুই বাংলার মানুষের মধ্যে সাঁকো সাহিত্য ও সংস্কৃতি৷ বইমেলা তার একটা বড় হাতিয়ার৷ এই আদান-প্রদান আরও সহজ করার দাবি বরাবরই উঠেছে৷ বাংলাদেশের প্রকাশকরা এ ব্যাপারে কোলকাতার সহযোগীদের সঙ্গে একমত৷
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

