‘বঙ্গবন্ধুর খুনিরা যে দেশেই থাকুক ফিরিয়ে আনা হবে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা পৃথিবীর যে দেশেই থাকুক না কেন তাদের দেশে ফিরিয়ে আনা হবে। তাদের বিচার নিশ্চিত করা হবে।
আজ রোববার সকালে মানিকগঞ্জ শিবালয় উপজেলা ডাক বাংলো প্রাঙ্গণে শিবালয় কৃষকলীগ আয়োজিত ‘বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘খুনিদের আশ্রয় দেওয়া কোনো সভ্য দেশের রীতি হতে পারে না। খুনিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে মানবাধিকার বাধাগ্রস্থ হতে পারে না।’
বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘একসময় অর্থাৎ বিএনপি সরকারের সময় সারের পিছে দৌড়াতে হতো কৃষকদের। আর আজ কৃষকের পিছে সার দৌড়ায়। এটাই আওয়ামী লীগ, এটাই শেখ হাসিনার কৃতিত্ব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্ব প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পাশাপাশি সারা দেশকে সবুজে-সবুজে ভরে দিতে কাজ করে যাচ্ছেন। কাজ করছেন কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা সপরিবারে জাতির জনকে হত্যা করে ইতিহাসের কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছিল তাদের পাশাপাশি নেপথ্যের কুশিলবদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছে কৃষক লীগ। শেখ হাসিনার নির্দেশে কৃষকের দুর্দিনে কৃষকের উপকরণ নিয়ে জেলা উপজেলায় যাচ্ছে কৃষক লীগ। এর ধারাবাহিকতায় বন্যা দুর্গত এলাকায় বিনামূলে সার ও বীজ বিতরণ শুরু করেছি। ধাপে ধাপে আমরা সকল বন্যা কবলিত এলাজায় সার বীজ নিয়ে কৃষকের পাশে যাব।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, কৃষক লীগের রংপুর বিভাগে দায়িত্বপ্রাপ্ত নেতা বিশ্বনাথ সরকার বিটু, চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত কৃষক লীগ নেতা রেজাউল করিম রেজা, মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান নজরুল, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম খান জানু।
শিবালয় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অসিউর রহমান সিকো’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, ঢাকা বিভাগে দায়িত্বপ্রাপ্ত কৃষক লীগের সাংগঠনিক নেতা আবুল হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, শিবালয় কৃষক লীগের যুগ্ম-আহবায়ক নান্নু শেখ।
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই











