বঙ্গমাতা এশিয়ান আন্তর্জাতিক ভলিবল শুরু কাল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার
আগামী শনিবার মিরপুস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপ।
প্রধান অতিথি হিসেবে ছয়দিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।
আগামী ৯ নভেম্বর উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মত এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের নারী ভলিবল দল।
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ গ্রহণকারী অপর চার দল হচ্ছে আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও নেপাল।
আগামী ১০, ১২ ও ১৩ নভেম্বর প্রথম পর্বের বাকী ম্যাচে যথাক্রমে মালদ্বীপ, নেপাল ও কিরগিজস্থানের মোকাবেলা করবে স্বাগতিক নারীরা।
রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের শীর্ষ দুই দল আগামী ১৪ নভেম্বর ফাইনালে খেলার সুযোগ পাবে। একই দিন স্থান নির্ধারনী ম্যাচে অংশ নিবে টুর্নামেন্টের তলানীর দুটি দল।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি।
টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
টুর্নামেন্ট উপলক্ষে আজ বাংলদেশ অলিম্পিক এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্টের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস এবং ফেডারেশনের সদস্য মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




