বঙ্গমাতার জন্মদিনে দুস্থ নারীরা পাবে টাকা ও সেলাই মেশিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুননেছা মুজিবের (বঙ্গমাতা) ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে ৪০ লাখ টাকা ও ৪ হাজার সেলাই মেশিন বিতরণ করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
৮ আগস্টে জাতীয় বঙ্গমাতা দিবস উদযাপন ও পদক প্রদান যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বুধবার (৭ জুলাই) অনলাইনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
দিবসটি উপলক্ষে সারা দেশে দুই হাজার দুস্থ ও অসহায় নারীকে দুই হাজার টাকা করে ৪০ লাখ টাকা এবং চার হাজার সেলাই মেশিন বিতরণ করা হবে।
এদিন সড়ক ও সড়কদ্বীপগুলো সজ্জিত করা, বিলবোর্ড স্থাপন, স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ, বাংলা ও ইংরেজিতে পোস্টার তৈরি ও বিতরণ, বঙ্গমাতার জীবন ঘিরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ডিজিটাল শুভেচ্ছা কার্ড বিতরণ এবং মোবাইলে এসএমএস পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ৮ আগস্টকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস হিসেবে উদযাপন করবে। এ বছর দিবসের প্রতিপাদ্য হলো ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’।
সভায় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সংবাদমাধ্যমকে বলেন, সরকার ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্মদিবসকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। এ ছাড়া বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় করার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব পদক নারীদের জন্য ‘ক’ শ্রেণিভুক্ত সর্বোচ্চ জাতীয় পদক প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
এদিন আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ ৫ জন বাংলাদেশি নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব পদক দেয়া হবে। পদকপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম সোনা দিয়ে নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকা এবং সম্মাননাপত্র দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে











