বঙ্গোপসাগরে নিম্নচাপ: উত্তাল সমুদ্রে পর্যটকদের উল্লাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল রয়েছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতে থাকা পর্যটকদেরকে বার বার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। তবে সবকিছু উপেক্ষা করে আগত পর্যটকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই উত্তাল সমুদ্রের বড় বড় ঢেউ উপভোগ করতে ঘুরতে আসা পর্যটকরা হই-হুল্লোড় করছেন সৈকতের বালিয়াড়িতে। তবে অনেকে নির্দেশনা মেনে তীরে রাখা বেঞ্চিতে বসে উল্লাস করছেন। উপকূলের আকাশে মেঘ থাকলেও সকাল থেকে প্রচণ্ড রোদ রয়েছে, এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা অনেকটাই বেড়েছে। নিম্নচাপটি আজ সকাল ৯টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে।
কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক আহমেদ জোবায়ের বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গোসল করছি সমুদ্রে। বড় বড় টেউ যা আগে দেখিনি। বেশ আনন্দ করছি। তবে পুলিশ বারবার মাইকিং করায় এবং পানির স্রোত বেশি থাকায় সৈকতের খুব কাছে থেকেই গোসল করছি।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম সংলগ্ন একই এলাকায় ১২ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দক্ষিণাংশে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, মাছ ধরার ট্রলার এবং ছোট নৌযানগুলোকে উপকূলের কাছে চলাচল থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনো ট্রলার সমুদ্রে নেই।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মো. আনসার উদ্দিন বলেন, ইতোমধ্যে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন, সেজন্য আমরা মাইকিং করছি বারবার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











