ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:০৪:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বজ্রপাতে শ্যামনগরে মহিলাসহ তিনজনের মৃত্যু

আপডেট: ০৭:৫৭ এএম, ১০ জুন ২০১৫ বুধবার

satkhira-d_27696স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সাতক্ষীরা : জেলার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে একজন মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। আজ সকাল ছয়টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চিংড়ি ঘের মালিক আব্দুল হামিদ (৪৫)। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানিপুর গ্রামের মোফাজ্জেল আলী গাজীর ছেলে। গৃহবধু সাজিদা বেগম (২৫)। তিনি একই উপজেলার পাতড়াখোলা গ্রামের আজেত আলীর স্ত্রী। অপরজনের নাম জিয়াদ আলী গাজী (৬৫)। তিনি কৈখালি ইউনিয়নের পরানপুর গ্রামের নবান্দি গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ছয়টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় ঘেরে যাওয়ার পথে আব্দুল হামিদ, বাড়িতে কাজ করার সময় সাজিদা বেগম ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর জিয়াদ আলী গাজী দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতে তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়। রমজাননগর ইউনিয়নের ভেটখালি গ্রামের সুবল দাসসহ আরও দুজন আহত হয়। রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী ও কৈখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ঘটনা নিশ্চিত করেছেন। ১০.০৬.২০১৫