বঞ্চিত নারী ও শিশুদের সুরক্ষায় সকলকে পাশে দাঁড়ানার আহবান : স্বাস্থ্যমন্ত্রী
আপডেট: ১০:৫৭ এএম, ১১ জুলাই ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বঞ্চিত নারী ও শিশুদের সুরক্ষার জন্য সকলকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
তিনি বলেন, সরকারের একার পক্ষ্যে সকল কাজ করা সম্ভব নয়। তাই বঞ্চিত নারী ও শিশুদের পাশে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। এটা শুধু মন্ত্রণালয়ের একার কাজ নয়।
স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বঞ্চিত নারী ও শিশুদের সুরক্ষার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, আমাদের দেশের নারী জনগোষ্ঠী এখনো বঞ্চিত। তাদেরকে শিক্ষা, সামজিক অবস্থান ও অর্থনৈতিক উন্নয়নের আওতায় আনতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রন ও নারী উন্নয়ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নারী ও শিশুদের উন্নয়নে সরকার সর্বদা নিবেদিত এবং বেশকিছু সাফল্য অর্জন করেছে। এই জন্য সবাইকে সঠিক ভাবে কাজ করতে হবে, তা না হলে আমরা কাঙ্খিত লক্ষে পৌঁছতে পারবো না।
তিনি বলেন, ভিজিএফ কার্ড এর মাধ্যমে সরকার খাবার, টিন প্রদানের মাধ্যমে বাসস্থান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধের মাধ্যমে স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছানো হয়েছে। বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হচ্ছে।
এ সময়ে সমাজে নারী নির্যাতন রোধে ও জন্ম নিয়োন্ত্রণে মসজিদের ঈমামদের এগিয়ে আসার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনেই বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলন, যে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুর অর্থ বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীদের মধ্যে জাতীয়ভাবে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন। একই সাথে পরিবার পরিকল্পনা, জনসংখ্যা, মা ও শিশু স্বাস্থ্য এবং বাল্য বিয়ে, কিশোরীর স্বাস্থ্য সেবা বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৫ এর প্রতিপাদ্যকে স্বার্থক ও এ বিষয়ে সকলকে সচেতন করার লক্ষে সারা দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় প্রতিপাদ্যের গুরুত্ব এবং এ বিষয়ে সেবা কেন্দ্রগুলোর করণীয় বিষয়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
১০.০৭.২০১৫ - ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











