বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপব্লু) রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। আর মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর সংশোধনী জারি করেন। গেজেটে আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেন।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু রঙের শার্ট এবং কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রং ও ডিপ ব্লু করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে জ্যাকেট ও শার্ট হবে লাইট অলিভ রঙের।
এ ছাড়া নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নারী সদস্যরা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত বা মাথা ঢাকতে ইচ্ছুক নারী সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- সায়েন্টিফিক আমেরিকানের স্বীকৃতি পেলেন ড. তনিমা
- আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, স্ত্রী দোয়া চেয়েছেন
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- পর্তুগালকে রুখে দিল কঙ্গো, পারলেন না রোনালদো
- জি-৭ সম্মেলন: জেলেনস্কির কাণ্ডে ইতালির প্রধানমন্ত্রীর অস্বস্তি
- দেশে ফিরেছেন ৫৮ হাজার ৮৬৩৯ বাংলাদেশি, মৃত্যু ৫২
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- আজ চেকিয়া বনাম দ. আফ্রিকার খেলা সামলাচ্ছেন নারী রেফারি টোরি
- দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
- সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মত পেছাল তদন্ত প্রতিবেদন
- দেশের নানা অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা
- মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান
- ঢাকার বাতাস আজ মাঝারি, দূষণের শীর্ষে দিল্লি
- খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচাল শিশু মারিয়া
- জনপ্রিয় তুর্কি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু











