বনগাঁর অনুষ্ঠানে হেনস্তার অভিযোগ মিমির
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ভারতের টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী
ভারতের টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী উত্তর ২৪ পরগণার বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে আয়োজকদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে যান মিমি চক্রবর্তী। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় এক ঘণ্টা দেরিতে সেখানে পৌঁছান তিনি। অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকরাও দীর্ঘ সময় ধরে তার অপেক্ষায় ছিলেন।
মিমি পৌঁছানোর পরপরই মঞ্চে উঠে পারফরম্যান্স শুরু করেন। তবে অভিনেত্রীর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন আয়োজক সংস্থার কয়েকজন সদস্য তাকে হঠাৎ মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তাকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি। পাশাপাশি, যারা তার সঙ্গে ছবি তুলতে মঞ্চে উঠেছিলেন, তাদেরও সরিয়ে দেওয়া হয়।
সোমবার (২৬ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ঘটনার বিবরণ দেন মিমি চক্রবর্তী। সেখানে তিনি বলেন, ‘আমি এর আগে বহু জায়গায় অনুষ্ঠান করেছি। কিন্তু এমন অভিজ্ঞতা এই প্রথম। কোনো রকম বিতর্কে না গিয়ে আমি সঙ্গে সঙ্গে মঞ্চ ছেড়ে নেমে আসি। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করছি। আজ যদি আমি চুপ থাকি, তাহলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে।’
এই ঘটনায় তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে বলেও জানান অভিনেত্রী।
অন্যদিকে, আয়োজকদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, চুক্তি অনুযায়ী মিমি সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কথা থাকলেও তিনি রাত সাড়ে ১১টার পর সেখানে উপস্থিত হন। এতে দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে কারণেই তাকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে দাবি উদ্যোক্তাদের।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










