বনানীতে আগুন: নিহত ২৫, লাশ হস্তান্তর ২৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানী এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। আহত হয়েছে আরো ৭৩ জন। শুক্রবার সকালে অগ্নিদগ্ধ ভবনের সামনে দাড়িয়ে গুলশান পুলিশের উপকমিশনার মুশতাক হোসেন সাংবাদিকদের হতাহতের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় আর কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি। রাজউকের নিয়ম না মেনে ভবনটি নির্মাণের কারণে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নে জবাবে মুশতাক হোসেন বলেন, রাজউক অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ দুর্ঘটনাকবলিত ভবনটির মালিক প্রকৌশলী ফারুক হোসেন ও রূপায়ন গ্রুপের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলেও জানান তিনি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট দীর্ঘ ছয় ঘণ্টা প্রচেষ্টার পর এ অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





