ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১:০৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

বন্যা কবলিত এলাকায় আরো ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পচিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে তিনজন, মানিকগঞ্জে একজন এবং নওগাঁয় দু’জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে সাপের কামড়ে মারা গেছেন একজন।

আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দেশের ২১ জেলায় গত ৩০শে জুন থেকে ২৫শে জুলাই পর্যন্ত ১১৯ জনের মৃত্যু হয়। পানিতে ডুবে মারা গেছেন ৯৬ জন, সাপের কামড়ে ১৩ জন, বজ্রপাতে ৮ জন ও অন্যান্য কারণে ১ জনের মৃত্যু হয়। এছাড়া বন্যার কারণে ডায়রিয়া, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা (আরটিআই), চর্মরোগ, চোখের প্রদাহ ও অন্যান্য আঘাতজনিত কারণসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

গত ২৪ ঘণ্টায় এ সব জেলায় ডায়রিয়াতে ৪১২ জন, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ১৩২ জন, চর্মরোগে ২৭০ জন, চোখের প্রদাহে ৩০ জন ও অন্যান্য আঘাতজনিত কারণে ৫১ জনসহ ১ হাজার ২১৮ জন আক্রান্ত হন। বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন।

-জেডসি