বন্যা পরিস্থিতি: গঙ্গা ও পদ্মা নদীর পানি বাড়ছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার
বন্যা পরিস্থিতি: গঙ্গা ও পদ্মা নদীর পানি বাড়ছে
গঙ্গা ও পদ্মা নদীর পানি ক্রমশ বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদী সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র আজ শুক্রবার জানায়, গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া কুশিয়ারা ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি কমছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে ব্রহ্মপুত্র নদের পানি কমছে। অপরদিকে যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি অব্যাহতভাবে কমতে পারে।
সূত্র জানায়, বর্তমানে ২২টি অঞ্চলে নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ অংশে প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার উপর দিয়ে।
বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানায়, তাদের পর্যবেক্ষণাধীন ১০১টি স্টেশনের মধ্যে ৪৪টির পানি বাড়ছে ও ৫৭টির কমছে। ২২টি স্টেশনে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
সূত্র জানায়, ধরলা নদীর পানি কুড়িগ্রাম অংশে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার, ঘাঘট নদী গাইবান্ধা অংশে ৮৮, করতোয়া চকরহিমাপুর অংশে ১৪, ব্রহ্মপুত্র নুনখাওয়া অংশে ৭৮, ব্রহ্মপুত্র চিলমারী অংশে ৮৯, যমুনার ফুলছড়ি অংশে ১১৮, যমুনার বাহাদুরাবাদ অংশে ১২৫, যমুনার সিরাজগঞ্জ অংশে ১০০, যমুনার আরিচা অংশে ৬৭, গুড় নদীর সিংড়া অংশে ৪৮, আত্রাইয়ের বাঘাবাড়ির অংশে ৯২,পদ্মার গোয়ালন্দ অংশে ৯৯, পদ্মার ভাগ্যকূল অংশে ৬২, পদ্মার মাওয়া অংশে ৫৭, সুরমার কানাইঘাট অংশে ৩৬, কুশিয়ারা আমলশীদ অংশে ৬৭, কুশিয়ারার শেওলা অংশে ১৫ এবং পুরাতন সুরমার দিরাই অংশে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
তবে আগামী ২৪ ঘণ্টায় ১০টি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। জেলাগুলো হলো- সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা। আবার ৭টি জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সেগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি ও ঢাকা জেলার নিম্নাঞ্চল।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সময়ে বাংলাদেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। আর বাংলাদেশ সংলগ্ন ভারত অংশের মধ্যে পাসিঘাটে ৮৭ এবং চেরাপুঞ্জিতে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী










