বন্যার পরই উন্নয়ন প্রকল্প শুরু করুন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রবিবার
ছবি: ইউএনবি
বন্যার পানি নেমে যাওয়ার পরই যাতে উন্নয়ন প্রকল্পগুলোর ভৌত কাজ শুরু করা যায় সে জন্য নজরদারি জোরদার করতে নিজের কার্যালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যেহেতু আমাদের ভালো ব্যবস্থা আছে, তাই আমি মনে করি আমাদের দপ্তর থেকে নজরদারি জোরদার করা দরকার যাতে প্রতিটি মন্ত্রণালয় এখনই বৈঠক করে কাজের অগ্রাধিকার ঠিক করতে পারে...এবং বন্যার পরই আমরা (চলতি অর্থবছরে নেয়া উন্নয়ন প্রকল্পের) ভৌত কাজ শুরু করতে পারি।’
আজ রোববার নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প যাতে সময় মতো বাস্তবায়ন হয় সে জন্য প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিশেষ মনোযোগ দিতে হবে।
চলতি বাজেটে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়কে এখন উন্নয়ন প্রকল্প অনুযায়ী কাজের অগ্রাধিকার দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর জাতীয় বাজেট উপস্থাপনের পরই দেশে বন্যা হয়। ‘তাই, বন্যার সময়ে উন্নয়ন প্রকল্পের পেপার ওয়ার্ক সম্পূর্ণ করা যেতে পারে।’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, ড. মশিউর রহমান ও ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর সচিব মো. সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











