বন্যার্তদের পাশে তারকারাও
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। শহরের ২০টি এলাকাসহ প্লাবিত হয়েছে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল। এতে জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।
ইতোমধ্যেই উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষজন। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। এরইমধ্যে বাংলাদেশের নামকরা সেলিব্রেটিরা এগিয়ে আসছেন যে যার মতো করে।
এবার সেই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার সময়ের চার জনপ্রিয় মুখ, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী, তাহসান খান ও তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বানভাসিদের পাশে থাকবেন বলে জানিয়েছেন। এমনকি অন্যদেরও পাশে থাকার আহ্বান জানান এই শিল্পীরা।
তাহসান লেখেন, ‘সিলেটের বন্যাকবলিত মানুষের জন্যে যেসব উদ্যোগ নেওয়া শুরু হয়েছে সেই উদ্যোগগুলোর লিংক এই স্ট্যাটাসের কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন।’
সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত টিম লিডারদের মোবাইল নাম্বার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে তানজিন তিশা লিখেছেন, ‘বানভাসি মানুষের যেকোনো প্রয়োজনে তাদেরকে কল দিতে পারেন।’
অপূর্ব লিখেছেন, ‘সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ধারণা করা হচ্ছে এই বন্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। মহান আল্লাহ আপনি সহায় হোন।’
মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘মানসিকভাবে শক্ত থাকুন সিলেটবাসী।’
এমন অভিনব উদ্যেগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি আরও সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। যাতে করে বানভাসি মানুষেরা এই পরিস্থিতি একা নয় বরং সবাই মিলে পাশে থেকে মোকাবিলা করতে পারে।
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











