বরগুনা জেলা লকডাউন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
বরগুনায় নতুন করে আরো চারজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট নয়জন। মারা গেছেন দু’জন।
এদিকে একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শনিবার দুপুর ১২টা থেকে পুরো জেলা লকডাউনের ঘোষণা দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মো: মোস্তাইন বিল্লাহ।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানান, এ জেলায় নতুন যে চারজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বরগুনা সদর উপজেলায় দু’জন, বামনা উপজেলায় এক জন ও বেতাগী উপজেলায় একজন রয়েছেন। এছাড়াও সদর উপজেলায় যে দু’জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন রয়েছেন বরগুনা পৌরসভার বাসিন্দা।
তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে যিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে। এসময় তার বয়স ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগেও ভুগছিলেন। নতুন আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে অপর দু’জন বাড়িতে রয়েছেন।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো: মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করে কোয়ারেন্টাইনে থাকতে নিশ্চিতের কাজ শুরু করেছি। এছাড়া ওই ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়িগুলোকে লকডাউন করারও কাজও শুরু হয়েছে। আজ দুপুর ১২টা থেকে পুরো বরগুনা জেলা লকডাউন করা হয়েছে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল


