বরগুনায় সাগর-নদীতে বেড়েছে ইলিশ আহরণের পরিমাণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
ফাইল ছবি।
উপকূলীয় জেলা বরগুনার পায়রা ও বিশখালী নদীসহ সাগরে ইলিশ আহরণের পরিমাণ বেড়েছে। জেলার বাজারগুলোতে আমদানি বাড়ায় ইলিশের দাম কিছুটা কমেছে।
পাশাপশি বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর ও জলাশয়ে প্রচুর প্রাকৃতিক দেশি প্রজাতির মাছ পাওয়া যাওয়াতেও এই দাম কমেছে বলে ক্রেতা ও বিক্রেতারা আলাপকালে জানিয়েছেন।
বাজার ঘুরে দেখা গেছে গত তিনদিনে প্রকার ভেদে ইলিশের কেজি প্রতি দর কমেছে গড়ে ২০০ টাকা।
বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্রের (বিএফডিসি) বিপনন বিভাগ জানিয়েছে, গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত গত তিনদিনে ১০ টন ইলিশ এসেছে। শুক্রবার কেজি সাইজের ইলিশের মণপ্রতি পাইকারি দর ছিলো ৬৮ হাজার থেকে ৭০ হাজার টাকা।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বছরের তুলনায় এখনো ইলিশ কম হলেও ক্রমশ মাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় ক্রেতাদের সাথে আলাপকালে তারা জানান, সাগরের ইলিশের চেয়ে পায়রা, বিষখালি ও বলেশ্বর নদীর ইলিশের স্বাদ অনেক বেশি।
বাজার ঘুরে দেখা গেছে, সাগর থেকে ধরা (১ কেজি ওজনের) ইলিশের কেজি প্রতি দর চলছে ১ হাজার ২০০ টাকা, অন্যদিকে নদীর ইলিশের দাম কেজি প্রতি ১ হাজার ৪০০ টাকা। তিনাট ইলিশে ১ কেজি ওজন হয় এমন নদীর মাছের দর চলছে ৭০০ টাকা, বিপরীতে সাগরের মাছে পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়।
জেলা মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এখনো মৌসুমের অনেকটা বাকি। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার আশা ব্যক্ত করেছেন তিনি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে








