বরিশাল, মহিলা আ.লীগ নেত্রী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হালিমা আক্তার হ্যাপিকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে মহানগর মহিলা আওয়ামী লীগের এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়।
মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস জাহান মুন্নি ও সাধারণ সম্পাদক গায়েত্রী সরকার পাখি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হালিমা আক্তার হ্যাপি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল। তাই সংগঠনের সকল সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী হালিমা আক্তার হ্যাপিকে মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এখন থেকে তার সঙ্গে মহিলা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে হালিমা আক্তার হ্যাপি বলেন, ‘আমাকে বহিষ্কার করার কোনো এখতিয়ার মহিলা আওয়ামী লীগের নেই। কেননা, আমি দলের সিদ্ধান্ত মেনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, শুধুমাত্র চেয়ারম্যান বাদে অন্যসকল পদে উন্মুক্তভাবে নির্বাচন করতে পারবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই আমি প্রার্থী হয়েছি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘যে কমিটি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে সেই কমিটিরই কোনো বৈধতা নেই। কেননা, ১৯ সদস্য বিশিষ্ট তথাকথিত ওই কমিটির কোনো অনুমোদন নেই। আমরা নিজেরা বসে ঘরোয়াভাবে এই কমিটি করেছিলাম। কিন্তু কেন্দ্র থেকে এই কমিটির অনুমোদন দেয়নি। তাই আমি পূর্বেও আওয়ামী লীগে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।’
তবে মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গায়েত্রী সরকার পাখি বলেন, ‘দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী হ্যাপিকে বহিষ্কার করা হয়েছে।’
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল


