ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:৫৮:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট। রোববার (১৩ অক্টোবর) সকালের দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

তবে কীভাবে আগুনের সূত্রপাত তা প্রাথমিকভাবে জানা যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। হাসপাতালের ওই কক্ষের তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধুয়ার সৃষ্টি হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে, পাশাপাশি রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।