বরিশালে ঘরের আড়ায় মা আর বিছানায় মেয়ের লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেয়ের মরদেহ বিছানায় ও মায়ের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার পৌর এলাকার বদরপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মা সালমা (৩০) একই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী ও তাদের মেয়ে তাসবির আকতার জান্নাত (২)।
পারিবারিক কলহের কারণে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, উপজেলার পৌর এলাকার বদরপুর গ্রামে আমজাদের বাড়ি সংস্কারের কাজ চলছিল। রাতের খাবার খেয়ে স্বামী আমজাদ হোসেন পাশের ঘরে ও তার স্ত্রী-সন্তান রান্নাঘরে খাট পেতে ঘুমিয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে আমজাদ দেখেন মেয়ের মরদেহ বিছানায় ও তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর তার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানোর প্রস্তুতি চলছে।
-জেডসি
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




