ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৬:০৪:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

বরিশালে পাসের হার ও জিপিএ-৫-তে এগিয়ে ছাত্রীরা

আপডেট: ১১:০৩ এএম, ৩০ মে ২০১৫ শনিবার

hsc_resultsস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, দিনাজপুর : এসএসসি ও  সমমানের পরিক্ষায় এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী।
শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর ফল ঘোষণা করেন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এবছর ছাত্রীরা এগিয়ে। ২৯ হাজার ৮৮৯ জন ছাত্রী পাস করেছেন। ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ১ হাজার ৬২৫ জন। এবছর এই শিক্ষাবোর্ড থেকে মোট ৭০ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৯ হাজার ৪৪৬ জন। অন্যদিকে ছাত্র পাস করেছে ২৯ হাজার ৫৫৭ জন, পাসের হার ৮৩ দশমিক ৯০ শতাংশ। ১ হাজার ৫৪৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৬৬ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। বোর্ড সেরা ৩ শিক্ষা প্রতিষ্ঠান পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর দিক থেকে এই বোর্ডে শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানের ৫৫ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৮৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২০৫ জন। তৃতীয় বরিশাল জিলা স্কুলের ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৮ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৭৪ জন। ৩০.০৫.২০১৫